সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেন্ট মার্টিনে আসা রোহিঙ্গারা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মংডু ছেড়ে পালানোর সময় সেখানকার একটি ইঞ্জিনচালিত নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে এসে ভিড়েছে। নৌকাটিতে ৩৩ জন লোক ছিল। গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের নৌকাটি সেন্ট মার্টিন দ্বীপে ভিড়লে দায়িত্বরত বিজিবি নিজেদের হেফাজতে রাখে। পরে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে একই নৌকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ৩৩ জন মিয়ানমারের নাগরিকসহ একটি ইঞ্জিনচালিত নৌকা সেন্ট মার্টিনে ভিড়েছে। সেখানে তাদের বিজিবির হেফাজতে রেখে বিকেলের দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোহিঙ্গাদের ওই নৌকাটি সেন্ট মার্টিনে ভেড়ে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

সেন্ট মার্টিন দ্বীপে দায়িত্বরত বিজিবির সুবেদার সানোয়ার হোসেন জানান, মিয়ানমারের ৩৩ জন নাগরিকসহ একটি বড় ইঞ্জিনচালিত নৌকা গতকাল শুক্রবার ভোরের দিকে দ্বীপের চরে ভিড়েছে। নৌকাটিতে ১০ জন রোহিঙ্গা পুরুষ, ১০ জন নারী, ১১ জন শিশু এবং দুজন মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য ছিল। তাদের বিজিবি হেফাজতে রেখে বিকেল পৌনে ৫টার দিকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে জানিয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

৪ ঘণ্টা আগে

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর বদলে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু তৈরির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, পিলারভিত্তিক ব্রিজের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

৫ ঘণ্টা আগে

‘সমকামিতার’ অভিযোগ— ২ ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৭ ঘণ্টা আগে