যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেওয়া অভিবাসীর তালিকায় বাংলাদেশ ১৯তম

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসী বিভিন্ন দেশের নাগরিকের কত শতাংশ দেশটিতে সরকারি কল্যাণ সহায়তা গ্রহণ করে থাকে, তার একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশভিত্তিক অভিবাসীদের এ তালিকায় বাংলাদেশ রয়েছে ১৯তম স্থানে। ট্রাম্পের এ তালিকা বলছে, দেশটিতে অবস্থানরত অর্ধেকের বেশি বাংলাদেশি অভিবাসী মার্কিন সরকারের কল্যাণ সহায়তা নিয়ে থাকেন।

সোমবার (৫ জানুয়ারি) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তালিকা প্রকাশ করেছেন। পরে ট্রাম্পের এ তালিকাটিই মার্কিন সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী পরিবারগুলোর অবস্থান রয়েছে মধ্যম-উচ্চ স্তরে।

প্রকাশিত এ তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করছে। এ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।

তালিকায় সর্বোচ্চ সহায়তা গ্রহণকারী অভিবাসীদের দেশ হিসেবে উঠে এসেছে ভুটানের নাম। এ দেশটির ৮১ দশমিক ৪ শতাংশ অভিবাসীই কোনো না কোনো মার্কিন সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন। এর পরের অবস্থানেই রয়েছে যথাক্রমে উত্তর ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।

তালিকায় বাংলাদেশের কাছাকাছি অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে এল সালভাদর (৫৫ দশমিক ৪ শতাংশ), মেক্সিকো (৫৪ শতাংশ), উজবেকিস্তান (৫৩ দশমিক ৯ শতাংশ) ও হন্ডুরাস (৫২ দশমিক ৯ শতাংশ)।

ট্রাম্পের দেওয়া তালিকায় দেখা যায়, তুলনামূলক কম হারে সরকারি সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা (২৬ দশমিক ২ শতাংশ), ইসরায়েল/ফিলিস্তিন (২৫ দশমিক ৯ শতাংশ), সৌদি আরব (২৫ দশমিক ৭ শতাংশ) ও বারমুডা (২৫ দশমিক ৫ শতাংশ)।

এ তালিকায় মোট ১২০টি দেশ রয়েছে। এতে ২৫ শতাংশের নিচে সরকারি সহায়তা গ্রহণকারী কোনো দেশের নাম নেই। ধারণা করা হচ্ছে, যেসব দেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে অন্তত ২৫ শতাংশ বা তার বেশি সরকারি সহায়তা নেয়, শুধু সেসব দেশের তথ্যই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement