গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কারখানাটির শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
১৫ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হবে না।
১৭ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) গণমাধ্যমকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল।
২০ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
২১ ঘণ্টা আগে