প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল আবদিন ফারুক।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন তিনি।
মামলায় ফারুক অভিযোগ করেছেন, ২০১১ সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে এলে তিনিসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের ওপর হামলা করেন সেই সময়ে তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশীদ ও সহকারী পুলিশ কমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার।
মামলাটি গ্রহণ করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।
মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে ২০১১ সালের দুদিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চলাকালীন আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবসহ তার অধীনস্থ সব কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের একপর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠি আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়।
এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশপ্রাপ্ত হয়ে এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তা তাকে থানায় ঢুকতে দেননি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে সেটির তদন্ত হয়, কিন্তু তিনদিনের মধ্যে মামলা বাতিল করে দেয়। তখন পুলিশ বাদি হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। সেই মামলায় আজও পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।

পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হব
১ ঘণ্টা আগে
গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও ছিল একই চিত্র। সেবার মেয়েদের পাসের হার ছিল ৭১ দশমিক ০৩ শতাংশ, বিপরীতে ছেলেদের মধ্যে পাস করেছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।
২ ঘণ্টা আগে
এর আগে ২০০৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। এরপর গত ১৯ বছরে আর কখনো পাবলিক এ পরীক্ষায় পাসের হার এত কম ছিল না।
২ ঘণ্টা আগে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ
৩ ঘণ্টা আগে