অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষা‌তে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান নিরাপত্তা উপদেষ্টা।

বুধবার (১৯ ন‌ভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশন জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩ ঘণ্টা আগে

ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

৪ ঘণ্টা আগে

চাঁদের দূরতম সীমানা জয় করে ফিরলেন ৪ নভোচারী

অ্যাপোলো মিশনের রেকর্ড ভেঙে চাঁদের সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দিয়ে এই চার ক্রু সদস্য মানব ইতিহাসের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন।

৬ ঘণ্টা আগে

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

৬ ঘণ্টা আগে