মুখ্যমন্ত্রী হয়েই কেন কাঁটাতারের বেড়া দিতে চান শুভেন্দু, কী বলছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি

বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১১ মে) নতুন সরকারের শপথের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই এ সিদ্ধান্ত এসেছে। এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই তা আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে। সরাসরি প্রতিক্রিয়া এসেছে অন্তত দুটি মন্ত্রণালয় থেকে। বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ এ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই।

আনন্দবাজার ও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই, সেই বেড়া দেওয়ার জন্য বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করে দেওয়া হবে ৪৫ দিনের মধ্যে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের দুই হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে এক হাজার ৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া বাকি রয়েছে।

অমিত শাহ অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার কাজ করছে।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অমিত শাহর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছিল, পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষিত করতে ৬০০ একর জমির প্রয়োজন, যা বিএসএফকে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। বিজেপি ক্ষমতায় এলেই সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই অভিযোগ তোলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলে আসছিল, সীমান্ত তাদের বিষয় নয়, কেন্দ্র সরকারের বিষয়।

নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাদ যায় প্রায় ৯১ লাখ নাম। কঙ্গনা রানাওয়াতসহ বহু বিজেপি সংসদ সদস্য দাবি করেছিলেন, বাদ যাওয়া প্রায় সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিধানসভা নির্বাচনের বড় অংশ জুড়েই আলোচনায় ছিল বাংলাদেশ।

কাঁটাতার নিয়ে বাংলাদেশ যা বলছে

শুভেন্দু অধিকারীর কাঁটাতারের ঘোষণার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তিনি বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর সুযোগ নেই। এ নিয়ে প্রয়োজনে ‘যথাযথ জায়গা’য় আলোচনা করা যাবে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘দেখুন, যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।’

সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও শঙ্কার কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, ‘সীমান্তে ভারতেরও দেখাতে হবে মানবিক অ্যাপ্রোচ, ডিলিং উইথ সিকিউরিটি। এখানে যদি গুলি মেরে মানুষ হত্যা করা হয় বা লাশ ঝুলিয়ে রাখা হয়, যেগুলো আমরা দেখছি হাসিনার সময়, ইনশাল্লাহ, ওই রকমভাবে সীমান্ত আর কখনো আসবে।

‘আর আগের মতো করেই যদি কেউ বর্ডার পার হতে চায়, তাহলে এই বাংলাদেশও সেই বাংলাদেশ না যে বসে বসে দেখবে। বাংলাদেশের পরিকল্পনা আছে কী করতে হবে। ইনশাল্লাহ আশা করি ওই পথে যাবে না,’— বলেন হুমায়ুন কবির।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম দিনের সিদ্ধান্তে।

মন্ত্রী সাফ বলে দেন, ভারতীয়রা যদি সীমান্তে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। তারা চাইলে সেটা করতে পারে। আমাদের দিক থেকে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

৩ ঘণ্টা আগে

আনিস আলমগীরের স্থায়ী জামিন, হাজিরা দিতে হবে সশরীরে

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার ধার্য তারিখে আদালতে হাজির হন আনিস আলমগীর। পরে তার পক্ষে তিনটি পৃথক আবেদন করা হয়। এর মধ্যে ছিল স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ সংক্রান্ত আবেদন। আদালত স্থায়ী জামিন ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত আবেদন মঞ্জুর করলেও ব্যক্তিগত হ

৪ ঘণ্টা আগে

দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। আজ বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

৪ ঘণ্টা আগে

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা গ্রেপ্তার

নতুন করে এই তিনজনকে নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির সংখ্যা ৯ জন হলো। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হবেন এই মামলায়।

৫ ঘণ্টা আগে