প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকরিতে আবেদনের বয়সসীমা পরিবর্তন করে ৩৫ বছরের কম নির্ধারণ করলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রাসেল আল মাহমুদ নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এ আন্দোলন চলমান। আমরা এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো লিখিত আদেশ পাইনি। ফলে ৩০ সেপ্টেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ৩০ সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে নেবেন।
তিনি আরও বলেন, বয়সসীমা যেন পরিবর্তন করে ৩৫ বছরের নিচে নির্ধারণ করা হয়। ৩৫ বছরের একদিন নিচে হলেও আন্দোলন চলবে।
এ বিষয়ে সরকারকে কোনো আল্টিমেটাম দিতে চান না আরেক আন্দোলনকারী মোশাররফ পাঠান।
তিনি বলেন, আমরা জনদুর্ভোগ চাই না। সরকার দাবি মেনে নিলে আমরা পড়ার টেবিলে ফিরে যাবো।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৫ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৬ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগে