৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২১৯ [পূর্ণাঙ্গ ফলসহ]

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০০: ০২

৪৯তম বিসিএসের (বিশেষ) বহুনির্বচনি ধরনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে দেখা গেছে, উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২১৯ জন। তাদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ অক্টোবর।

রোববার (১৯ অক্টোবর) রাতে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানিয়েছে পিএসসি। গত ১০ অক্টোবর ৪৯তম বিসিএসের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বিশেষ এই বিসিএসের এমসিকিউ টাইপ এই লিখিত পরীক্ষায় অংশ নেন এক লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী। এ বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী। সে হিসাবে মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম— এ তিন বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

বিশেষ এই বিসিএসের লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফল দেখুন এখানে—

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement