প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাছা থানায় সিফাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বিদ্যুতের বাড়তি বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে ‘কটূক্তি’র অভিযোগে আটক গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহকে (২০) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর মহানগর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাতকে আটক করে মহানগর পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয়।

শুক্রবার সকালে ওসি গোলাম রব্বানী জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে।

পুলিশের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে আসে।

বৃহস্পতিবার সিফাত ফেসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।

ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। স্বাভাবিকের তুলনায় বিল বেশি দাবি করে এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন। এরপর গাছা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এদিকে সিফাতকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক এবং ইনকিলাব মঞ্চের ভক্ত বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান। তার দাবি, সিফাত এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডেরও সমালোচনা করতেন। তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিফাতকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই এনসিপির নেতাকর্মীরা গাছা থানার সামনে অবস্থান নেন। তারা সিফাতের মুক্তির দাবি জানান। রাত ২টার পর তারা থানা এলাকা ত্যাগ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৪ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৬ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৬ ঘণ্টা আগে
Advertisement