আইনজীবী হত্যায় জড়িতদের রাতেই গ্রেপ্তার করতে হবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি

নগরের কোতোয়ালী থানা ও আদালত ভবনের অদূরে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আজ রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম আলিফের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।

শাহজাহান চৌধুরী বলেন, আমরা মুসলমান, শান্তিপ্রিয় জাতি। প্রতিহিংসায় বিশ্বাস করি না।

পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইসকনের কাঁধে ভর করে এই তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এই হত্যায় জড়িত ইসকন সন্ত্রাসী ও তাদের দোসর যারা পতিত সরকারের পা চাটা ছিল আজ রাতের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আমরা দেখেছি বিগত ১৮ বছর একজন ফাঁসির আসামিকেও কোর্টে তোলা হলে যেভাবে নিরাপত্তা দেওয়া হতো, মানুষজন উঠতে দেওয়া হতো না সেখানে কীভাবে আজকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে আনার সময়ে এতো মানুষ আসলো পুলিশের কাছে এটা আমার প্রশ্ন থেকে গেলো। কীভাবে সেখানে এতো মানুষ খঞ্জর, বল্লম নিয়ে তাণ্ডব চালাতে সাহস পায়?

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইঙ্গিত করে সাবেক এই এমপি বলেন, আপনারা কারা কারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন তা আমরা জানি। আপনাদের তালিকা করা আছে। আপনাদের কেউ কেউ বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিফল করতে কাজ করছেন বলে আমাদের কাছে খবর আছে। আপনারা সংশোধন হয়ে যান।

শাহজাহান চৌধুরী বলেন, এই ঘটনায় দেশবাসীর পাশাপাশি গণমানুষের সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্বিগ্ন। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য ফাঁসের ঝুঁকি, সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ ঘণ্টা আগে

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।

১৩ ঘণ্টা আগে

২ মামলায় জামিন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এখনই নয়

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

১৬ ঘণ্টা আগে

‘ইরানকে হামলা নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ’

উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হ‌বে না।

১৮ ঘণ্টা আগে