যুক্তিতর্ক শেষ, আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪: ০৭
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর প্রথম নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষ হয়েছে। এর মাধ্যমে এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বিচারিক কার্যক্রমও শেষ হয়েছে।

মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। প্যানেলের আরেক সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে সকালে কারাগার থেকে এ মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম; দুই পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। সাবেক প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো এবং ছাত্রলীগ নেতাদের পক্ষে আইনজীবী মামুনুর রশীদ, ইশরাত জাহান ও শহিদুল ইসলাম শুনানি করেন।

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের পক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।

২০২৪ সালের জুলাই মাসের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। ক্রমেই এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হলে আন্দোলন সারা দেশে তীব্র রূপ নেয়।

এ হত্যার ঘটনায় ২০২৫ সালের ২৪ জুন তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয়। একই বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করলে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।

২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার বিচার শুরু হয় এবং দ্রুততম সময়ের মধ্যে এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করা হয়েছে। হত্যাকাণ্ডের দেড় বছরের মাথায় মামলাটি এখন চূড়ান্ত রায়ের পর্যায়ে পৌঁছেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে