মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪২

রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, ২০১৮ সালের ১৮ মার্চ এ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন রংপুরের আদালত। একই রায়ে ছয় আসামিকে খালাস দেয়া হয়েছিল। পরে দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হয় হাইকোর্টে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।

নিহত রহমত আলী ছিলেন তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী এবং মাজারের খাদেম। তার বাড়িতেই ছিল দরবার শরিফ।

এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেও

৫ ঘণ্টা আগে

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

এর আগে বিভিন্ন দাবিতে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় এবং স্থবির হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

১৫ ঘণ্টা আগে

কর্মদক্ষতা-পেশাদারত্ব দিয়ে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: বিএনএসকে

সভায় বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

শনিবার (সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর এ ঘটনা ঘটে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী।

১৯ ঘণ্টা আগে
Advertisement