মারধর-হত্যার হুমকির মামলায় সালমান এফ রহমানের জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির পাশাপাশি পদত্যাগে বাধ্য করার মামলায় জামিন পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম জানিয়েছেন, মামলাটির অভিযোগ মিথ্যা এবং এর অধিকাংশ ধারা জামিনযোগ্য হওয়ায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

এ মামলার এজাহারে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জামানত ছাড়াই শত কোটি টাকার ঋণ সুবিধা দেওয়ার চাপ দেওয়া হয়েছিল। তবে ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে খেলাপি ঋণসহ বিভিন্ন জটিলতা থাকায় তাতে সম্মতি দেননি বিআইএফএফএলের তৎকালীন সিইও।

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভায় চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে অস্বীকৃতি জানালে ফরমানুল ইসলামের ওপর চড়াও হন আসামিরা। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

এ ছাড়া ফরমানুল ইসলামের অফিশিয়াল মোবাইল ফোনের সিম বন্ধ করে দেওয়া, ইমেইল ব্যবহারে বাধা দেওয়া এবং ব্যক্তিগত ব্যবহারের গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে এজাহারে। তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, বিআইএফএফএলের সিইও থাকাকালে এস এম ফরমানুল ইসলামের ওপর সালমান এফ রহমান তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ার চাপ দিতে থাকেন। সালমান এফ রহমানের মালিকানাধীন তিস্তা সোলার প্রকল্পের জন্য প্রায় ১৮৫ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) ঋণ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

এজাহারে উল্লেখ, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও প্রক্রিয়া অনুসরণ না করে এই ঋণ দেওয়ার প্রস্তাবে সেই সময় রাজি হয়নি সিইও ফরমানুল ইসলাম। এরপর তার ওপর আরও চাপ তৈরি করা হয়। সালমান এফ রহমানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ডে বিনিয়োগের আগাম নির্দেশ দেওয়ার অভিযোগও করা হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফরমানুল ইসলাম। পরে মামলাটি তদন্ত করে ২০২৫ সালের ৬ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত প্রতিবেদনে আব্দুর রফ তালুকদারসহ মোট ছয়জনকে অভিযুক্ত করেন মামলার তদন্ত কর্মকর্তা। সালমান এফ রহমান ছাড়াও সাবেক অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার (প্রধান আসামি), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ মোট ১২ জনকে আসামি করা হয়।

গত ১৭ আগস্ট পিবিআইয়ের দেওয়ায় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সালমান এফ রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। সোমবার এ মামলায় তিনি জামিন পেলেন। এ ছাড়া প্রধান আসামি আব্দুর রউফ তালুকদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মো. মনিরুল ইসলাম খান ও খন্দকার আনোয়ারুল ইসলাম জামিন পেয়েছেন। আরেক আসামি সাজ্জাদ হোসেন পলাতক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

৭ ঘণ্টা আগে

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

১০ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১০ ঘণ্টা আগে

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

১১ ঘণ্টা আগে