ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সদস্য আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে একই মামলায় তিনি গত শুক্রবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন।

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আশিকার আইনজীবী শাহাব উদ্দিন রাজু বলেন, একই মামলায় একজন নারী আসামিকে বারবার রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। পরে আদালত থেকে হাজতে নেওয়ার সময় আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি বলেন, ‘আমি কী করেছি, আমার অপরাধ কী? কেন আমাকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে?’

মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, ১৯ জুন মিরপুর-১ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জনের একটি দল সরকারবিরোধী মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যায়।

পরে ভিডিও ফুটেজ পর্যালোচনায় পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সঙ্গে আশিকা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আবেদনে তাঁকে আওয়ামী লীগের একজন অর্থ জোগানদাতা বলেও দাবি করা হয়। মিছিলের পরিকল্পনা, নেতৃত্বদানকারীদের পরিচয় উদ্‌ঘাটন এবং পলাতকদের গ্রেপ্তারে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে
Advertisement