৩ মাসের মধ্যে উপজেলা নির্বাচন চেয়ে নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১: ৫১

তিন মাসের মধ্যে উপজেলা নির্বাচন চেয়ে সরকার ও নির্বাচন কমিশন বরাবরে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ-উজ-জামান স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশন সচিব বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ২০২৪ সালের ১৮ আগস্টের এক সার্কুলারে সব উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। স্থানীয় সরকারে উপজেলা চেয়ারম্যান হচ্ছে একটি ভাইটাল পোস্ট।

সরকারি উন্নয়নের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ওতপ্রোতভাবে জড়িত। তাই তাদের অনুপস্থিতিতে দেশের স্থানীয় জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব পদ ১১ মাস ধরে খালি রয়েছে। অথচ পদ খালি হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য।

কিন্তু নির্বাচনের জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তিন মাসের মধ্যে নির্বাচনের বিষয়টি পাঁচ দিনের মধ্যে ঘোষণা দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৮ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১০ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১১ ঘণ্টা আগে