ডিজিটাল সেবা

এক জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাচ্ছেন সব মোবাইল গ্রাহক

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত

নতুন এক ডিজিটাল অভিজ্ঞতা অপেক্ষা করছে বাংলাদেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য। আজ ১৮ জুলাই, শুক্রবার—দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঘোষণা অনুযায়ী, ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করা হচ্ছে এই দিনটিকে কেন্দ্র করে। ১৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে উদযাপন করা হচ্ছে।

গ্রামীণফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক—স্বয়ংক্রিয়ভাবে এই ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে ডিজিটাল সংযোগ আরও বাড়াতে এবং বিশেষ ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে তুলতে।

তবে এই সুবিধা কেবলমাত্র ১৮ জুলাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ, শুক্রবারের মধ্যেই ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মিলবে। কেউ যদি পুরোটা একবারে ব্যবহার করে ফেলেন, তাহলে পুনরায় ফ্রি ডেটা দেওয়া হবে না। আবার কেউ যদি ব্যবহার না করেন, তাহলে সেই সুযোগও চলে যাবে দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। এ ক্ষেত্রে ইচ্ছেমতো ডেটা সংরক্ষণের সুযোগ থাকছে না।

যেভাবে পাবেন ১ জিবি ডেটা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে