কৈলাশটিলার বন্ধ কূপে মিলল গ্যাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা যাবে জাতীয় গ্রিডে। ছবি: সংগৃহীত

সিলেট কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের বন্ধ হয়ে যাওয়া একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। প্রায় সাড়ে তিন মাসের চেষ্টায় ওই কূপ থেকে গ্যাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, ওয়ার্কওভার কাজ সফলভাবে শেষ হলে কৈলাশটিলার ১ নম্বর কূপ থেকে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। দুই-তিন দিনের মধ্যে এ গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় কৈলাশটিলায়। দেশের অন্যতম পুরনো এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে প্রায় ৩৬ বছর। ২০১৯ সালের পর আর এখান থেকে কোনো গ্যাস পাওয়া যায়নি।

পেট্রোবাংলা জানিয়েছে, প্রায় ছয় বছর পর আবার কৈলাশটিলায় গ্যাসের জন্য অনুসন্ধান শুরু হয়। বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ মেশিনের মাধ্যমে গত ১২ আগস্ট কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়। চার মাসের মাথায় কূপটিতে মিলেছে গ্যাসের সন্ধান, যা আগামী ১০ বছর ধরে সরবরাহ করা যাবে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট পরিমাণে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে কৈলাশটিলার ২ নম্বর কূপ থেকে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক পাঁচ দশমিক ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া গিয়েছিল। গত বছর কৈলাশটিলার ৮ নম্বর কূপ খনন করেও প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসসিআইএ'র আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে ডা. চৌধুরী এইচ আহসান

চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি।

৭ ঘণ্টা আগে

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি : জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ চাপের মুখে থাকার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

আমাদের জুলাই শেখাতে আইসেন না: নুর

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

৮ ঘণ্টা আগে

সংসদ এলাকায় পানির সমস্যা খুব বেশি : চিফ হুইপ

সংসদের সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে।

৯ ঘণ্টা আগে