বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও আজ সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য করা চিঠির বিষয়ে এনবিআরের কাছ থেকে এখনো কোনো উত্তর তারা পায়নি। ফলে মেট্রোরেলের ভাড়া আপাতত বাড়ছে না।

১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ভাড়া বাড়বে; যা যাবে যাত্রীর পকেট থেকেই। রয়েছে জটিলতাও। মেট্রোরেলের বেশির ভাগ টিকিট ইস্যু হওয়ায় নগদ টাকার লেনদেন কম। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। ভ্যাট আরোপ হলে ২০ টাকার ভাড়া হবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা, ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা। ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। এ সুবিধা চালু করতে পুরো প্রক্রিয়া বদলাতে হবে। ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া বাড়বে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘আমরা তাদের (এনবিআর) উত্তরের জন্য অপেক্ষা করছি। যদি ভাড়ার ওপর ভ্যাট আরোপ করতে হয়ও, আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।’

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। গত এপ্রিলে সংস্থাটি জানিয়ে দেয়, মেট্রোরেলের ভাড়ায় জুলাই থেকে ভ্যাট দিতে হবে। ভ্যাট প্রত্যাহারের জন্য ১৯ মে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আধা সরকারিপত্র (ডিও) দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

৩ ঘণ্টা আগে

তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

৫ ঘণ্টা আগে

এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব

১৯ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক ‘পলিটিক্যাল ক্লাউন’: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’

১৯ ঘণ্টা আগে