তারেক রহমানের ফ্লাইট থেকে ২ কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হলো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তার খাতিরে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তারেক রহমানের লন্ডন-ঢাকা ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ভিআইপি যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর। এর আগের দিন, বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ নম্বর ফ্লাইটটির। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও যাত্রী হিসেবে থাকবেন বলে জানানো হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুইজনের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে সংশ্লিষ্ট ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রীর তাগিদ

৫ ঘণ্টা আগে

নিম্নচাপে রূপ নিল লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

৫ ঘণ্টা আগে

হামে মেয়েকে হারিয়ে আদালতে বাবা, ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৬ ঘণ্টা আগে

টানা ৫ দিনের বৃষ্টিতে কমবে গরম, কয়েক জেলায় ভারী বর্ষণের শঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

৬ ঘণ্টা আগে