আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮: ২১
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবেও বিচারের আওতায় আনার আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধনের ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগের বিচার সম্ভব। পাশাপাশি সংবিধানের ৪৭ অনুচ্ছেদেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে কোনো সংগঠনের বিচারের সুযোগ রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর আত্মসমর্পণের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।

বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক দল বা গোষ্ঠীর নয়; সাধারণ মানুষের আত্মত্যাগের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। আন্দোলনের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করারও আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার গণতন্ত্রকে বিপন্ন করতে না পারে, সে লক্ষ্যেই রাষ্ট্রকাঠামো ও সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় জুলাই সনদ এবং বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব সেই প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরাচারের পরিণতির স্মারক হিসেবে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হচ্ছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলটির নেতারা, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি।

১১ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নতি করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে।

১১ ঘণ্টা আগে

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন

টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্বসংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকান সংগীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক

১২ ঘণ্টা আগে

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

১৩ ঘণ্টা আগে