প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই নরমালি গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না।
রোববার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র সচিব।
নাসিমুল গনি বলেন, আজকের সভায় গতানুগতিক সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে রমজান চলছে, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি– এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর আগের মিটিংয়ে আমরা ঈদের ছুটি নিয়ে ও বেতন ভাতা নিয়ে শ্রমিকদের যে অসন্তোষ থাকে সেগুলো বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করেছি। যেমন শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে যাতে দেওয়া হয় সেজন্য বিকেএমইর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আরও বিভিন্ন বিষয় যেমন ঈদযাত্রায় যেন চাঁদাবাজি, ছিনতাই না হয়। শপিংমলগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেছি।
২৬ মার্চ নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কি না জানতে চাইলে সচিব বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না আমি।
২৬ মার্চ কুচকাওয়াজ হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর হয়নি, এই ২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না।
কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে নাসিমুল গনি বলেন, নরমালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা ওয়ার মুডে আছি, আনন্দ করার মেজাজে নাই।
পোশাক শ্রমিকদের ঈদের ছুটি অন্য বছরের মতো ধাপে ধাপে দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা হতে পারে, সে বিষয়ে মালিকরা ওয়ার্ক আউট করবে। তবে আমরা বলেছি বেতন, ভাতা যাতে নির্ধারিত সময়ে পায়। কোনো প্রতিষ্ঠান যাতে ধ্বংস না হয়।
ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়, সে সময় চুরি ডাকাতি হয়, সে বিষয়ে বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না– জানতে চাইলে সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইতোমধ্যে দেখেছেন পুলিশ আগের থেকে শক্ত হয়েছে, আরও শক্ত হবে। ইনশাআল্লাহ আমরা কোনো হুমকি দেখছি না।
দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক কি না জানতে চাইলে নাসিমুল গনি বলেন, সেটা আপনারা বিবেচনা করবেন।

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৮ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৮ ঘণ্টা আগে