জুলাই শহীদদের জিনিসপত্র নিয়ে নান্দাইল উপজেলা প্রশাসনের প্রর্দশনী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এক জুলাই শহিদের সন্তানের খোঁজখবর নিচ্ছেন। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ১৬ দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) সকাল ১১ টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন ভবনের নিচতলার প্রবেশ পথে ‘জুলাই জাগরণ’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

প্রদর্শনীটি আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের জুলাই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নান্দাইল উপজেলার ৬ জন নিহত হন। তাদের স্মরণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার বিকালে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, সেখানে নাম উল্লেখ করে শহীদদের ব্যবহৃত জামাকাপড়সহ নানা জিনিস সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ তা মনোযোগ সহকারে দেখছেন।

সরকারি তালিকা অনুযায়ী, নান্দাইল উপজেলার জুলাই শহিদরা হলেন -- জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শ্রমিক জামান মিয়া (২৫), নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের হাবিবুর রহমানের ছেলে ব্যবসায়ী হুমায়ুন কবীর (২৫), চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের মো. আবদুল আজিজ কসুমের ছেলে জোবায়েদ হোসেন (১৬), মুশুলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে সাকিবুল হাসান সাজু (২১), আচারগাঁও ইউনিয়নের সিংদই খাগদারা গ্রামের আবদুল হাইয়ের ছেলে পোশাককর্মী জুয়েল মিয়া (২৮), শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের চাকরিজীবি একেএম শহীদুল ইসলাম (৫২)।

প্রদর্শনীতে আগত লোকজন শহীদদের ব্যবহৃত জিনিসপত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদদের পরিবারের কাছ থেকে এসব সামগ্রী সংগ্রহ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আলম ফরাজী।

ইউএনও সারমিনা সাত্তার সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের স্মৃতি জাগ্রত রাখার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনের সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement