ইভটিজিং প্রতিরোধ ও জড়িতদের শাস্তি চেয়ে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
রোববার নান্দাইলের সিংরইল ইউনিয়নের হরিপুরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী ইভ টিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেন। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

রোববার (১৭ আগস্ট) উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে অবস্থিত আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা পাকা সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত নন এমপিওভুক্ত আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা বলছে, ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই বখাটেদের হাতে উত্ত্যক্তের শিকার হচ্ছে। সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে বিজয় মিয়া (১৬) নামে এক বখাটের হাতে উত্ত্যক্তের শিকার হয়। ছাত্রীর ভাই এ ঘটনার প্রতিবাদ জানালে বখাটেরা তাকে মারধর করে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, বখাটেদের উৎপাতে লোখাপড়া চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের কাছে ইভটিজিং নির্মূল করার দাবি জানায়। প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন ও মেহেদী হাসান সুমনসহ স্থানীয় যুব সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, মাত্র কয়েকদিন আগে থানায় যোগদান করেছি। কিছুদিনের মধ্যে ইভটিজিং, মাদক প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনমূলক সভা করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৩ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৪ ঘণ্টা আগে