অন্যের দেওয়া জুস খেয়ে অজ্ঞান, টাকা খোয়ালেন বাসযাত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ শাহজাহান মিয়া। ছবি: রাজনীতি ডটকম

যাত্রীবাহী বাসে চড়ে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে টাকা-পয়সা খুঁইয়েছেন এক ব্যক্তি। স্থানীয়রা ঘটনাটি ঈশ্বরগঞ্জ থানার সরকারি মোবাইল ফোনে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশের সাড়া পাননি বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মো. শাহজাহান মিয়া (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নবিয়া গ্রামের বাসিন্দা। তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে নান্দাইল-ত্রিশাল সড়কে চলাচলকারী শালবন পরিবহনের একটি বাস থেকে শাহজাহানকে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে নামিয়ে দেওয়া হয়। পরে বাসস্ট্যান্ডের লোকজন শাহজাহানকে দেখতে পেয়ে এগিয়ে গেলে ঘটনাটি জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে শালবন পরিবহনের একটি বাসে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাসে অচেতন হয়ে গেলে অন্য যাত্রীরা তাকে মধুপুর বাজার স্টপেজে নামিয়ে দেন। তার পিছু পিছু আরও দুজন যাত্রী নামলে স্থানীয় লোকজন তাদের একজনকে সন্দেহ করে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।

ওই ব্যক্তি জানান, বাসে বসে একটি জুস পান করার পর শাহজাহান তার সিটে ঘুমিয়ে পড়েন। জুস কে খেতে দিয়েছে প্রশ্ন করলে আটক ব্যক্তি শাহজাহানের সিটের পাশের ব্যক্তির কথা বলেন।

শাহজাহানের এক স্বজন জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য শাহজাহান গাজীপুর গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। তার সঙ্গে থাকা সমুদয় টাকা খোয়া গেছে।

ঈশ^রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৩ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৫ ঘণ্টা আগে