টিনশেড ঘরে আগুন, প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩০

চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড়ে আগুন লেগে পুড়ে গেছে ৯টি টিনশেড ঘর। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন, আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে ওই আগুন লাগে। আগুনে পাঁচটি ঘর পুরোপুরি ও চারটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছ বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগা ওই টিনশেড ঘরগুলো থেকে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, দগ্ধ না হলেও এই তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৪ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৪ ঘণ্টা আগে

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৪ ঘণ্টা আগে

গুমে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা ফাঁসি, তদন্তে পুলিশ-বিচার বিশেষ আদালতে

খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক

১২ ঘণ্টা আগে