দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই।

তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।

তিনি আরও বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।

উপদেষ্টা বলেন, ওসমান হাদী আহত হয়েছেন, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে যে পুলিশ ভ্যান প্রদান করা হয়েছে, তা একটি প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ। অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন এই যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে। ব্যবসায়ী সংগঠনগুলোর এভাবে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন উপহার দেওয়া হলে পুলিশের কাজ আরও সহজ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ অনেকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

৫ ঘণ্টা আগে

বিএনপি কি একদলীয় শাসন কায়েম করতে চায়— জামায়াত নিষিদ্ধ প্রস্তাবে প্রশ্ন আজহারের

এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

৬ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

৭ ঘণ্টা আগে