প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
সারাহ কুক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ড. ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এ নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দেবে। বিশেষ করে ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ দিবে যুক্তরাজ্য। এ ছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।’
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১০ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১২ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে