কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি থেকে শিক্ষকরা সরকারের প্রতি আলটিমেটাম দেন। সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশে ক্লাস বর্জন শুরু হবে।

তবে বিকেলে পুলিশি লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত ও আটক হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এরই প্রতিবাদে তারা কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

৬ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৭ ঘণ্টা আগে