প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শারদীয় দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যেখানে বিসর্জন হবে সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই।”

ডিএমপি কমিশনার নগরবাসীকে সতর্ক করে বলেন, “যারা সাঁতার জানে না, তারা নৌকায় ওঠা এড়িয়ে চলবেন। যারা সাঁতার জানেন, তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।”

ঢাকায় মোট ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। কমিশনার জানান, আজ নবমী এবং আগামীকাল বিসর্জন। “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছি, যাতে উৎসব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর ও ডিএমপি সদরদপ্তরে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক হয়েছে।”

তিনি আরও বলেন, “মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন এবং তারা খুশি। আগামী দিনেও একই পরিবেশে উৎসবমুখরভাবে বিসর্জন অনুষ্ঠিত হবে।”

ডিএমপি কমিশনার দেশের ধর্মীয় সম্প্রীতির কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, “শত শত বছর ধরে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবাই একত্রে বসবাস করছি। সম্প্রীতি বজায় রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য তা সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব।”

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৯ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১০ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে