প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ ২৩ জেলায় নতুন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া আট জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। দিন পাঁচেক আগে নিয়োগ দেওয়া দুই ডিসির নিয়োগ বাতিলও করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অর্ধশত জেলায় দায়িত্ব পেলেন নতুন ডিসিরা।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনে এমন রদবদল আনছে সরকার। জাতীয় নির্বাচনে ডিসিরা নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, যার ওপর গোটা জেলার নির্বাচন আয়োজন থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত সব দায়িত্ব থাকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ডিসি পদে নতুন নিয়োগের পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ— এই ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লা— এই আট জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে আরেক আদেশে চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগ, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, খাগড়াছড়ি ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌ পরিবহন মন্ত্রণালয়, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয় এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
১৪ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১৪ ঘণ্টা আগে