বাসস

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য নীতিগতভাবে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি জানিয়েছে। নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং সারাওয়াকের মুখ্যমন্ত্রী আবাং হাজি আবদুল রহমান জোহারির মধ্যে কুচিংয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অগ্রগতি হয়।
বৈঠকে উভয় পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রম অভিবাসন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার বাংলাদেশের কৃষি ও মানবসম্পদ খাতের সক্ষমতার কথা তুলে ধরে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক সরবরাহের মাধ্যমে সারাওয়াকের উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।
সারাওয়াকের মুখ্যমন্ত্রী প্রস্তাবগুলোকে স্বাগত জানান, বিশেষ করে ওই অঞ্চলের উন্নয়ন কৌশলের মূল স্তম্ভ কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি এবং নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন।
উভয় পক্ষ শ্রম অভিবাসন নিয়ন্ত্রণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন এবং কৃষি খাতেও আরেকটি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা খতিয়ে দেখেন। পাশাপাশি সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে জ্ঞান ও সবুজ প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও আলোচনা হয়।
দুই পক্ষ আলোচনার ফলাফল বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
৫ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ
৭ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৭ ঘণ্টা আগে