প্রতিবেদক, রাজনীতি ডটকম

আবারও রদবদল এসেছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে। এবার সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গত রোববারও (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোয় একদফা রদবদল করা হয়।
নতুন আদেশে দেখা গেছে, কিউএমজির দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল আগে এনডিসি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। সে হিসাবে কিউএমজি ও এনডিসি কমান্ড্যান্ট পদে মূলত পারস্পরিক বদল হয়েছে।
নতুন কিউএমজি শাহীনুল হক এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ও সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন ও সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্বে ছিলেন।
এদিকে এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে স্বল্প সময়ের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া তিনি রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল করা হয়েছে। তিনি এর আগে এনএসআইয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১২ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৩ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১৪ ঘণ্টা আগে
দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।
১৪ ঘণ্টা আগে