সেন্ট মার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে : রিজওয়ানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথাগুলো বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নয়। আন্দোলন যারা করেন, তাদের বেশির ভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সেন্ট মার্টিন সবার।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা বৈশ্বিক অনুশীলন। আর সেন্ট মার্টিনে রাত্রী না যাপনের সিদ্ধান্ত ২০১৬ সালে হলেও তা বাস্তবায়ন হয়নি। এ সরকার এসে তা বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ী কাছে আমাদের সবার সেন্ট মার্টিন কি তুলে দেব?’

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এখন শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলে! শিক্ষাপ্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন, তারা কেমন করে এ দাবি তুলতে পারেন, এ দাবি নিয়ে আন্দোলন করতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?’

আন্দোলনকারীদের উদ্দেশে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকার অনুমতি দিল কি দিল না, সেটা পরে, আপনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই প্রকল্প আদৌ পাঠাতে পারেন কি না, এটাই তো হলো সবচেয়ে বড় প্রশ্ন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১৫ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

১৬ ঘণ্টা আগে