জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা

বাসস
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ২২: ৫৮
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক।

খেলাধুলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণাকালে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের নির্বাচনি প্রচারে বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করছেন। জাতীয় ক্রীড়া পরিষদ দৃঢ়ভাবে মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া জাতীয় ক্রীড়া নীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

এতে আরো বলা হয়, সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সকল পক্ষকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারে বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না; খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে; সকল খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

৬ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

৬ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৬ ঘণ্টা আগে