সরকারি অর্থায়নে শীতার্তদের কম্বল বিতরণ শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬: ০৫

দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

দেশের আট বিভাগের ৬৪ জেলা ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ক্রয় করে বিতরণের জন্য শীতের শুরুতেই এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রথম পর্যায়ের বরাদ্দ দ্বারা ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে। যা শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়াও জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ইতোমধ্যে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

১২ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

১৩ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

১৪ ঘণ্টা আগে