প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাদক বিষয়ক মামলা দ্রুত বিচারে পৃথক ট্রাইব্যুনাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া ও ডগ স্কোয়াড গঠনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল তোলা হয়েছে।
একই সঙ্গে সংশোধিত আইনে অধিদপ্তরের জন্য পৃথক হাজতখানা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ শাখা, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং মানি লন্ডারিং প্রতিরোধ সেল গঠনের প্রস্তাবও করা হয়েছে।
এ ছাড়াও আজ শনিবার (২৭ জুন) সংসদ অধিবেশনে সাইবার সুরক্ষা আইন থেকে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ডের ধারা বিলুপ্ত করার প্রস্তাব রেখে ‘সাইবার সুরক্ষা সংশোধন বিল’ উত্থাপন করা হয়েছে।
এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করেন। বিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ‘পোশাক ও আগ্নেয়াস্ত্র সজ্জিত জনবল সংবলিত একটি বিশেষায়িত সংস্থা’ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া অধিদপ্তরের নিজস্ব মনোগ্রাম ও পতাকা রাখার কথাও বলা হয়। কর্মকর্তা-কর্মচারীদের অসাধারণ কৃতিত্ব, বীরত্ব, সততা, দক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ পদক, সম্মাননা বা পুরস্কার দেওয়ার ক্ষমতাও যুক্ত করা হচ্ছে।
পরে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। দুটি বিলই পরীক্ষা করে তিন ‘বৈঠক’ দিবসের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এদিকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল’ উত্থাপনের পর একজন সংসদ সদস্য আপত্তি তুলতে চাইলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে বলেন, ‘বিধি অনুযায়ী বিল উত্থাপনের বিরোধিতা থাকলে আগে বলা যেত। এখন বিলটি বিবেচনার জন্য গ্রহণের সময় আবার আপত্তি ও বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিলটি এখন পাস হচ্ছে না; কেবল উত্থাপিত হয়েছে। কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা হবে, সদস্যরা সেখানে মতামত দিতে পারবেন। প্রতিবেদন আসার পর অবিলম্বে বিবেচনার প্রস্তাব উঠলে তখনও আলোচনা করা যাবে।’
এরপর সাইবার সুরক্ষা সংশোধন বিল উত্থাপনের আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আগের বিলের ক্ষেত্রে একজন সংসদ সদস্য তার অধিকার ও দায়িত্বের জায়গা থেকেই কথা বলতে চেয়েছিলেন। কিন্তু স্পিকার যে খণ্ডন করেছেন, তা আগে স্পষ্টভাবে বলা হয়নি।’
শফিকুর রহমান আরও বলেন, ‘এখন কোনো ইমারজেন্সি না। কিন্তু এটা প্রয়োজন জাতির জন্য। সেই বিল আসার আগে পদ্ধতি সবকিছু অনুসরণ করার সমস্যাটা কোথায়?’
বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো বিল অবিলম্বে বিবেচনার জন্য তোলা হলে সদস্যরা বলতে পারেন যে, তিন দিন আগে বিল পাননি বা সাত দিন আগে নোটিস পাননি। কিন্তু উত্থাপনের পর্যায়ে বিষয়টি আলাদা। বিলের কপির সঙ্গে তুলনামূলক বিবরণী চাইতে পারেন, তা বৈধ। তবে সেটি এখন দেওয়া হয়নি।’

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা নয়, এর বাস্তবায়ন পদ্ধতি, সময়কাল, বেতন বৃদ্ধির সুপারিশ এবং এ খাতে বাজেট বরাদ্দের তথ্যও তুলে ধরা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট পাবেন না।
১৪ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
১৫ ঘণ্টা আগে