‘'ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে'’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন ভবনে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এই প্রকল্পের আওতায় বর্তমানে ২৪ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বড় বড় কারাগারেও কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বন্দিদের মাঝেও নৈতিকতার চর্চা গড়ে ওঠে। তিনি জানান, অতীতে প্রকল্পটির আওতায় কিছু ভুয়া শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল, যা চিহ্নিত করে বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের সময় সীমিত হলেও দায়িত্বকালে সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এর আগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে প্রশাসন মন্ত্রণালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হবে বলেও জানান তিনি।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলেমদের পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম ও সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করবেন এবং এর ব্যয়ভার সরকার বহন করবে।

তিনি জানান, মডেল মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হলেও সাধারণ মসজিদ নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৫ ঘণ্টা আগে

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

১৬ ঘণ্টা আগে