পহেলা বৈশাখে ‘বিশেষ নিরাপত্তা’, সারা দেশে থাকবে র‌্যাবের ১৫ ব্যাটালিয়ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ২৯
সোমবার রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব ডিজি আহসান হাবীব পলাশ। ছবি: সংগৃহীত

বঙ্গাব্দ নতুন বছরকে বরণ করে নিতে পহেলা বৈশাখে উৎসবের ‘বিশেষ নিরাপত্তা’ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবে। এ ছাড়া ১৮১টি পিকাপ প্যাট্রল টিম ও ১২৭টি মোটরসাইকেল প্যাট্রল টিমসহ মোট ৩০৮টি টিম সার্বক্ষণিক টহল দেবে। সাদা পোশাকের র‌্যাব সদস্যরাও নরজদারি করবেন।

পহেলা বৈশাখের আগের দিন সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি র‌্যাবের এ নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন।

র‌্যাব ডিজি বলেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষ ঘিরে নাশকতার হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

রাজধানীর রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও বাংলা একাডেমিসহ বিভিন্ন স্থানে বর্ষবরণের আয়োজন রয়েছে। র‌্যাব ডিজি জানান, এসব অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব যথাযথ ব্যবস্থা নিয়েছে।

আহসান হাবীব পলাশ বলেন, চেকপোস্ট, টহল ও পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। এসব টিমকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

‘এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা ও হামলা মোকাবিলায় র‌্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এ ছাড়া র‌্যাব সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে,’— বলেন র‌্যাবের মহাপরিচালক।

নববর্ষ ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো বিষয়ে সাইবার মনিটরিং টিম নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা আহসান হাবীব পলাশ। বিভিন্ন অনুষ্ঠানে আসা নারীদের উত্ত্যক্ত করা বা যৌন হয়রানি রোধ করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন তিনি। কেউ কোনো ধরনের তথ্য পেলে বা হেনস্থার শিকার হলে তিনি কর্তব্যরত র‌্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে অনুরোধ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে