গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে হাসপাতালের ব্যাখ্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার গোপলগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে দিনভর সংঘর্ষে চারজন ও পরে চিকিৎসাধীর অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের নিহত চারজনের সুরতহাল ও ময়নাতদন্ত না হাওয়া নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও আইনশৃঙ্খলা বাহিনীর মতো বলছে, বিশৃঙ্খল পরিবেশে নিহতদের স্বজনরা জোর করে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।

রোববার (২০ জুলাই) গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিকেলে বিজ্ঞপ্তিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করেছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওই দিন সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রথম মরদেহটি যখন আসে তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর রোগীর স্বজনদের লাশ ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে লাশ নেওয়ার কথা বললে স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে জোর করে মরদেহ নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এরপর সংঘর্ষে নিহত বাকি মরদেহগুলোও স্বজনরা স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি হয়নি। একই সঙ্গে হাসপাতালে কর্মরত কর্মচারীদের সঙ্গে ওই স্বজনরা অসৌজন্যমূলক আচরণ করে জোর করে মরদেহ নিয়ে যায়।

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সে দিনই চারজন নিহত হন। পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিাকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বুধবার জানা যায়, নিহতদের কারও ময়নাতদন্ত করা হয়নি গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহতদের স্বজনরাই জোর করে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি।

নিহতদের স্বজনরা অবশ্য গণমাধ্যমকে বলেছেন, ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে তারা কোনো সহায়তা পাননি। বাধ্য হয়েই ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো দাফন ও সৎকার করতে হয়েছে তাদের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৫ ঘণ্টা আগে