প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ২০২৬-এ ভূষিত হয়েছে ব্যান্ডদল ওয়ারফেজ। দেশের ইতিহাসে তারাই প্রথম কোনো ব্যান্ডদল হিসেবে এই পদকে ভূষিত হলো।
শিল্পকলা (সংগীত) ক্ষেত্রে এ বছর দলগতভাবে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপুর হাতে একুশে পদক তুলে দেন।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের হেভি মেটাল ও হার্ড রক সংগীতধারার অন্যতম পথিকৃৎ হিসেবে কাজ করছে ওয়ারফেজ। ১৯৯১ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবামের মাধ্যমেই তারা বাংলা ভাষায় হেভি মেটাল গানকে জনপ্রিয় করে তোলে এবং দেশের ব্যান্ড সংগীতে একটি নতুন ধারা ও মানদণ্ড স্থাপন করে।
দীর্ঘ চার দশকের সংগীত-যাত্রায় দেশের সংগীত ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখায় রাষ্ট্রীয়ভাবে এই সম্মানে ভূষিত হলো ব্যান্ডটি।

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৫ ঘণ্টা আগে
চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১৬ ঘণ্টা আগে