শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কেন্দ্রীয় শহিদ মিনারে মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

বরেণ্য চিত্রশিল্পী, পাপেটচর্চার অন্যতম পথিকৃৎ ও ‘পাপেটম্যান’খ্যাত মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসআই সাইফুল আলমের নেতৃত্বে দেওয়া এই রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় বিগিউলের করুণ সুরে ভারী হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণের পরিবেশ।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ থেকে মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়। সেখানে শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে এই গুণী শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। দীর্ঘ কর্মজীবনে দেশের শিল্প, সংস্কৃতি ও টেলিভিশন অঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী, সংস্কৃতিজন, শুভানুধ্যায়ী এবং সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, যেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। সবশেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা মনোয়ার। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং পরে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। মাঝখানে অবস্থার সামান্য উন্নতি হওয়ায় ভেন্টিলেটর খুলে দেওয়া হলেও পরে আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে
Advertisement