রাজনীতিবিদরা ঠিক থাকলে দুর্নীতি কমে আসবে: অর্থ উপদেষ্টা

বাসস

রাজনীতিবিদরা ঠিক থাকলে দুর্নীতি কমে আসবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদদের স্বদিচ্ছার অভাবে সমাজে পচন ধরে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, সেটা কেন করছি, কার জন্য করছি সেও জানবে৷ আর অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহিতা) থাকতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এভয়েড (এড়িয়ে) করে চলা হতো। দুর্নীতিবাজদের খারাপ লোক হিসেবে ঘৃণা করা হতো। মেয়ে বিয়ে দিতে চাইতো না, এখন টাকা আছে লাফ দিয়ে বিয়ে দিতে যায়, অনুষ্ঠানে সম্মান জানাতে যায়।’

শাস্তি দিয়ে দুর্নীতির ক্ষতিপূরণ হয় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলো তাদের শাস্তি কী দিবেন? সারাজীবন জেলে থাকলেও তো শাস্তি হবে না, দেশের ক্ষতি পূরণ হবে না।’

দুর্নীতিবাজদের বিভিন্ন দিক আলোকপাত করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি ‘স্মার্ট’। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার। তারা দুর্নীতি করার জন্য নানা উপায় বের করে। তারা অতিরিক্ত ‘স্মার্ট’। তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হয়।’’ -বাসস

তফসিল ঘোষণার ভাষণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি পালনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন।

তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তপশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কক্সবাজার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২১ দশমিক ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৯ পূর্ব দ্রাঘিমাংশ তথা কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩৩৪ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

১৩ ঘণ্টা আগে

সংসদে মন্ত্রী জানালেন— দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি

এই বিদ্যুৎ-ঘাটতির কারণে রাজধানীসহ সারা দেশে নতুন করে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে মন্ত্রী এমন আশ্বাসও দিয়েছেন— আগামী দুই দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে।

১৪ ঘণ্টা আগে

চাকরি হারালেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক

অফিস আদেশে বলা হয়েছে, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অননুমোদিতভাবে শিক্ষাছুটিতে বিদেশে অবস্থান করা শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়। তারপরও তারা কর্মস্থলে যোগ দেননি। এ কারণে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

১৫ ঘণ্টা আগে