এআই ক্যামেরায় ১৫০০ মামলা, ৩৮ হাজার গাড়ির মালিককে সমন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে এখন পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৩৮ হাজার গাড়ির নিবন্ধিত মালিকের কাছে সমন পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এতদিন রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু ছিল। মঙ্গলবার আরও চারটি যুক্ত হওয়ায় এখন মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক তদারকি করা হচ্ছে। তিনি জানান, এআই ক্যামেরায় শনাক্ত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ইতোমধ্যে ১ হাজার ৫০০টি মামলা হয়েছে। এছাড়া ৩৮ হাজার গাড়ির নিবন্ধিত মালিকের নামে সমন ইস্যু করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ এক নয় বলে মোট আদায়ের হিসাব ট্রাফিক বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে। রাজধানীর আরও গুরুত্বপূর্ণ মোড়েও পর্যায়ক্রমে এআই ক্যামেরা বসানো হবে।

ট্রাফিক প্রসিকিউশনের পদ্ধতি ব্যাখ্যা করে কমিশনার বলেন, আইন ভঙ্গের ঘটনা ধরা পড়লে শুধু এসএমএস পাঠিয়েই দায়িত্ব শেষ করা হয় না। নিবন্ধিত মালিকের ঠিকানায় ডাকযোগেও নোটিশ পাঠানো হয়। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত দুটি নম্বর থেকে বার্তা পাঠানো এবং ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও তথ্য প্রকাশ করা হয়।

গাড়ি বিক্রির পর মালিকানা হালনাগাদ না হওয়ায় পুরোনো মালিকের কাছে সমন যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন জারি করা হয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে একদিনে রাজধানীর সব ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, তদন্তে কমিটি

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

পে স্কেলে বেতন বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে প্রথমবার সরকারি নথিতে তথ্য

প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা নয়, এর বাস্তবায়ন পদ্ধতি, সময়কাল, বেতন বৃদ্ধির সুপারিশ এবং এ খাতে বাজেট বরাদ্দের তথ্যও তুলে ধরা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

দুর্নীতি-স্বেচ্ছাচারিতা: রাবি শিক্ষককে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট পাবেন না।

১৫ ঘণ্টা আগে

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

১৬ ঘণ্টা আগে