কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে ১৫ মাস দায়িত্ব পালন করার পর নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান। তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোপেনহেগেনে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে সম্মতির চিঠি পাঠানো হয়েছে। এখন শুধু ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে।
শুধু তিনিই নন, অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
আলোচনায় থাকা পদগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান। লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, হুসনা সিদ্দিকী হেগে এবং লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক ফাইল প্রক্রিয়া শুরু হয়নি।

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
১৪ ঘণ্টা আগে
রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
১৪ ঘণ্টা আগে