প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর রায়পুরা উপজেলা সন্ত্রাসের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে সন্ত্রাসীদের আড্ডা ও আধুনিক হাতিয়ার ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। তাই সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সকালে তিনি নরসিংদী পু লিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং পরে জেলা কারাগারের পরিস্থিতি পরিদর্শন করেন।্ক করেন।
২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, জেলখানায় আগুন দেওয়ার পর সব কয়েদি পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া অনেক কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, জেলখানায় আটক অধিকাংশ বন্দিই মাদক মামলার আসামি। মাদক নির্মূলে আরও শক্তিশালী উদ্যোগ নেওয়া হবে এবং মাদক মামলার বন্দিদের জন্য বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তাদের প্রশিক্ষণের মান উন্নত করার উদ্যোগও চলছে।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সকালে তিনি নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং পরে জেলা কারাগারের পরিস্থিতি পরিদর্শন করেন।

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।
১৩ ঘণ্টা আগে
এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
১৪ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
১৫ ঘণ্টা আগে