প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
সভায় জুন-২০২৫ মাসের পারফরম্যান্স বিবেচনায় ডিএমপির মধ্যে শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে উত্তরা বিভাগ, আর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর জোনের এ কে এম মেহেদী হাসান। এসআই ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই ফরহাদ হোসেন ও ভাটারা থানার এসআই মো. বিল্লাল ভুইয়া। এএসআইদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই রকিবুল হাসান ও যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মন্ডল পলাশ।
গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-লালবাগ। আর শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন ওয়ারী ট্রাফিক জোনের এস এম হাসান মাহমুদ ও বাড্ডা ট্রাফিক জোনের দেবপ্রিয় বড়ুয়া।
সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও থানার ওসিরা।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১০ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে