শেখ পরিবারের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বাঁয়ে) এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ডানে)। দুটি প্রতিষ্ঠানেরই নাম বদলে দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এখন নতুন সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পালা। এর আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার তাদের গত দেড় বছর সময়ের বিভিন্ন সংস্কার কার্যক্রমের খতিয়ান প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, এই সময়ের মধ্যে দেশের ৮০৮টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, যেগুলো ছিল জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। সরকার গত বছরের ২৬ জুন জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

সরকার জানিয়েছে, আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠান ও স্থাপনার অনেকগুলোতেই ছিল সরাসরি শেখ হাসিনার নাম। এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী শেখ ফজিলাতুননেসা মুজিব, দুই সন্তান শেখ কামাল ও শেখ জামাল, পুত্রবধূ সুলতানা কামালসহ শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামেও অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম ছিল।

প্রকাশিত তালিকায় দেখা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পর্কিত এমন পরিবর্তনের সংখ্যা ২০৫।

প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের সংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বিভাগের ১৮১টি প্রতিষ্ঠানের নাম এরই মধ্যে পরিবর্তন করা হয়েছে। একই বিভাগের অধীন আরও ১৩৪টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সরকার।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৮৪টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করা বড় স্থাপনার মধ্যে রয়েছে পিজি হাসপাতাল নামে পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকেও শেখ হাসিনার নাম বাদ দেওয়া হয়েছে।

বহু স্কুল-স্বাস্থ্যকেন্দ্র ও সেবাকেন্দ্রেও ছিল শেখ পরিবারের অনেকের নাম। সেগুলোও বদলে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৫ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৬ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৭ ঘণ্টা আগে
Advertisement