দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায়ে দেওয়া সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রমন্ত্রী বলেন, বউ পালটানো যায়, প্রতিবেশী পালটানো যায় না। তবে সীমান্তে অবৈধভাবে পুশইন করতে দেওয়া হয়নি। বিজিবি পালটা প্রতিহত করেছে। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বর নাগাদ দলের নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন।

শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই তার দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশে এলেই বিচারের মুখোমুখি হবেন। তারই ধারাবাহিকতায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বললেন।

এ দিন সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

আইনমন্ত্রী আরও বলেন, কারণ, আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গে তারা গ্রেপ্তার হবেন। প্রতিটি হুংকার আমরা সংঘবদ্ধ হব, দেশের জন্য এক কাতারে দাঁড়াব।

এদিকে জুলাই আন্দোলনে নিহতের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো মিডিয়াকে স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

২ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

২ দিন আগে
Advertisement