পাহাড়ে অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেস্তে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, সেই চেষ্টায় এসব ঘটনার পেছনে বাইরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। এজন্য তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি, ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুরুতে চয়নশীল নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে, তিনি কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণ ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়। কিন্তু এবারের মতো সারাদেশেই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এজন্য সবাইকে আবারও ধন্যবাদ।

তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের বিসর্জনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। একইভাবে অন্যান্য ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলোও যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইনুর রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ— আন্দোলন দমনে ছিলেন সক্রিয়, দিয়েছেন উসকানি

জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৯ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে ডা. বিটু

তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

১০ ঘণ্টা আগে

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে