প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদলের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে। পরিপত্র প্রস্তুত আছে। যেখানে যার যতটুকু প্রয়োজন, কমিশনের অনুমতি বা পরামর্শ সাপেক্ষে নেওয়া হবে।”
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত হাইকোর্টের রায় বিষয়ে তিনি বলেন, আদালতের রায়ে নির্বাচন কমিশনের মন্তব্য করার সুযোগ নেই। তবে আদালতের নির্দেশ অনুসারে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ সময় তিনি উল্লেখ করেন, উচ্চ আদালতের কিছু রায় কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।
প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, আনুমানিক ১ কোটি থেকে ১ কোটি ৫ লাখ প্রবাসী ভোটার রয়েছেন। তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে ৩ লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন করেছেন। গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত হওয়ায় এখন প্রবাসীরা নিজ উদ্যোগে নিবন্ধন করতে পারছেন।
তফসিল ঘোষণার পর ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে, কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত, এবং আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন হওয়ার পর নিবন্ধন করতে পারবেন বলে জানান ইসি সচিব।
তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।
১১ ঘণ্টা আগে
এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
১২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
১৩ ঘণ্টা আগে